Author: Health Technology Master

খাদ্য ও পানীয় Food & Drinksরোগ ও ব্যাধি Health Conditionসংবাদ News

পাইলস কেন হয়? পাইলস থেকে মুক্তির উপায় কী? What causes piles? Piles treatment with surgery:

পাইলস বা হেমোরয়েড হল মলদ্বারের শিরা ফুলে গিয়ে প্রদাহ সৃষ্টি হওয়া। এগুলি মলদ্বারের ভিতরের দিকে বা বাইরের দিকে হতে পারে। যে কোন বয়সের ব্যক্তিদের পাইলস হতে পারে। পাইলস হল গোলাকার, ছোট বিবর্ণ পিণ্ডের মত; যা মলদ্বারের মধ্যে অনুভব করা যায় বা মলদ্বারের বাইরে বেরিয়ে আসতে পারে। এগুলি যন্ত্রণাদায়ক হতে পারে, অস্বস্তিকর হতে পারে এবং এর ফলে মলদ্বার থেকে রক্তপাত হতে পারে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরোগ ও ব্যাধি Health Condition

ভিটামিন B 12 এর অভাবের লক্ষণ: Vitamin B 12 Deficiency Symptoms:

খাদ্য থেকে আমাদের শরীর পর্যাপ্ত ভিটামিন B 12 শোষণ করতে না পারলে বা, খাদ্যে ভিটামিন B 12 এর অভাব থাকলে এই সমস্যা দেখা দেয়। যে সকল খাদ্য থেকে আমরা ভিটামিন B 12 পেতে পারি সেগুলি হল; মাংস, ডিম, দুগ্ধজাত খাদ্য, মাছ ইত্যাদি। এছাড়া ভুট্টা, ঢেঁকি ছাঁটা চাল, গম, মাশরুম, সয়াবিন, নারকেল ইত্যাদির মধ্যেও ভিটামিন B 12 পাওয়া যায়।

ভিটামিন B 12 এর ঘাটতি হলে, শারীরিক, স্নায়বিক ও মানসিক সমস্যা হতে পারে। এই ভিটামিন DNA ও লোহিত রক্ত কণিকার উৎপাদনে সাহায্য করে। স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Read More
রক্ত পরীক্ষা Blood Testল্যাব টেস্ট Lab Testস্বাস্থ্যকর চুল Healthy Hair

সিরাম আয়রন টেস্ট: Serum Iron Test:

রক্তাল্পতা বা অ্যানিমিয়ার প্রধান কারণ হল দেহে আয়রন অর্থাৎ লোহার অভাব। শরীরে আয়রনের পরিমাণ স্বাভাবিক মাত্রা অপেক্ষা বেশি বা কম হলে জটিল সমস্যার সৃষ্টি হয়। আরও জানতে প্রতিবেদনটি পড়তে দেখতে থাকুন।

রক্তের প্রধান উপাদান হল রক্তরস এবং রক্তকণিকা। রক্তের মধ্যে থাকা রক্তকণিকা গুলি জমাট বাঁধলে যে হলদে তরল অবশিষ্ট থাকে তাকে সিরাম বলা হয়।

সিরাম আয়রন টেস্টের সাহায্যে; দেহের মধ্যে আয়রনের পরিমাণ কেমন আছে সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আয়রন একটি অত্যাবশ্যকীয় খনিজ উপাদান যা আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করি। লোহিত রক্ত কণিকায় উপস্থিত হিমোগ্লোবিন আমাদের দেহে অক্সিজেন পরিবহন করে। এই হিমোগ্লোবিনের প্রধান উপাদান হল আয়রন বা লোহা।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাল্যাব টেস্ট Lab Testসংবাদ News

বীর্য পরীক্ষা: রিপোর্ট বুঝে নিন। Semen Analysis: Semen Test:

সিমেন বা বীর্য হল এক প্রকার তরল ঘন তরল যা যৌন ক্রিয়াকলাপের সময় পুরুষের লিঙ্গ থেকে নির্গত হয়। বীর্যের মধ্যে শুক্রাণু থাকে।  

 বীর্য পরীক্ষার সাহায্যে একজন পুরুষ সন্তান জন্ম দিতে সক্ষম না অক্ষম সেটা জানা যায়। জন্মনিয়ন্ত্রণ করার ভ্যাসেকটমি অপারেশন সফল হয়েছে কিনা সেটাও বোঝা যায়। বীর্যে শুক্রানুর সংখ্যা, শুক্রাণুর আকার, আকৃতি, চলাচলের ক্ষমতা ইত্যাদি পরীক্ষা করা হয়। বীর্যে কোন ইনফেকশন হয়েছে কিনা সেটাও দেখা হয়।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রারূপ চর্চা Beauty Tipsরোগ ও ব্যাধি Health Condition

ইমিউনিটি কি? ইমিউনিটি কিভাবে কাজ করে? What is Immunity? How does immunity work?

রোগ সৃষ্টিকারী জীবাণুদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষমতাকে বলা হয় অনাক্রম্যতা বা ইমিউনিটি। অচেনা কোন দুর্বৃত্ত হঠাৎ আমাদের বাড়িতে এসে ক্ষতি করার চেষ্টা করলে আমরা যেমন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি, ঠিক তেমনি, বাইরের কোন জীবাণু বা বিজাতীয় বস্তু, যেমন ফুলের রেণু, বিষ বা টক্সিন তথা অ্যান্টিজেন, আমাদের দেহে প্রবেশ করলে আমাদের দেহও তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এটাই হল অনাক্রম্যতা বা ইমিউনিটি।

Read More
রক্ত পরীক্ষা Blood Testরোগ ও ব্যাধি Health Condition

ডেঙ্গি জ্বর পরীক্ষা: Dengue Fever Test:

ডেঙ্গি জ্বর হলে, কোন পদ্ধতিতে রক্ত পরীক্ষা করলে সঠিক ফলাফল জানা যাবে এবং পরীক্ষার আগে কী নিয়ম মেনে চলতে হবে সেটা জানতে প্রতিবেদনটি পড়তে থাকুন।

ডেঙ্গি জ্বর হল ভাইরাস ঘটিত একটি রোগ। এডিশ নামক মশা এই রোগের ভাইরাসের বাহক। এডিশ মশা, রোগাক্রান্ত ব্যক্তির দেহ থেকে ভাইরাস গ্রহণ করে সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করায়। সাধারণত গ্রীষ্মপ্রধান অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়।

ডেঙ্গি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে বেশিরভাগ রোগীদের তেমন কোন লক্ষণ দেখা যায় না। অনেক সময় সামান্য জ্বর, মাথা ব্যথা, ঠাণ্ডা লাগা ইত্যাদি দেখা যায়। এই লক্ষণগুলি প্রায় এক সপ্তাহ পর্যন্ত থাকে যায়। আরও যেসকল লক্ষণ দেখা যায় সেগুলি হল, চোখের পিছনে ব্যথা, মাসেল ও জয়েন্টে ব্যথা, চামড়ায় র‍্যাস বেরোনো, বমি হওয়া ও গ্ল্যাণ্ড ফোলা ইত্যাদি।

কিছু রোগীদের ক্ষেত্রে ডেঙ্গি জ্বর বিপজ্জনক হতে পারে। ডেঙ্গির বিপদ জনক অবস্থাকে বলা হয় “ডেঙ্গি হেমারেজিক ফিভার”। এক্ষেত্রে জীবনহানিকর কিছু লক্ষণ দেখা যায়। রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে রক্তপাত হওয়া, রক্তের চাপ কমে যাওয়া এবং দেহের কোন গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যাওয়া, ইত্যাদি হতে পারে। এছাড়া নাক দিয়ে রক্তপাত, রক্তবমি, মলের মধ্যে রক্তপাত, শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি রোগ লক্ষণ দেখা যেতে পারে।

Read More
রক্ত পরীক্ষা Blood Testরোগ ও ব্যাধি Health Conditionল্যাব টেস্ট Lab Test

লাইপেজ পরীক্ষা: উদ্দেশ্য, পদ্ধতি ও ফলাফল। Lipase Test: Purpose, Procedure and Resut.

রক্তে লাইপেজের মাত্রা বেশি মানে অগ্ন্যাশয় থেকে লাইপেজ, পৌষ্টিকতন্ত্রের প্রবাহিত হতে পারছে না। এটা হতে পারে, পিত্ত-থলিতে পাথর হলে, অন্ত্রে কোন বাধার সৃষ্টি হলে বা অটো ইমিউন রোগে পৌষ্টিক তন্ত্রের ক্ষতি হলে। গ্রুটেন যুক্ত খাদ্য থেকে হওয়া অ্যালার্জির কারণে অন্ত্রের ক্ষতি হলে, পাকস্থলীতে আলসার হলে, পরিপাকতন্ত্রে সংক্রমণ বা প্রদাহ হলে, রক্তে লাইপেজের মাত্রা বেশি হয়। তবে অগ্ন্যাশয় অসুস্থ হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লাইপেজের মাত্রা বৃদ্ধি ঘটে। অগ্ন্যাশয় সংক্রমণ হলে, ক্যান্সার হলে, লাইপেজের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া গলব্লাডারে সিস্ট হলে, লিভারে সিরোসিস হলে, কিডনি অসুস্থ হলে, লাইপেজের মাত্রা বৃদ্ধি ঘটে। বেশ কিছু ওষুধ আছে যা সেবন করলে লাইপেজ বাড়ে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাপন্য Productসংবাদ News

ভ্যাকসিন কী? ভ্যাকসিন কিভাবে কাজ করে? What is a vaccine? How does the vaccine work?

ভ্যাকসিনের সাহায্যে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলা হয়। এর ফলে দেহে রোগজীবাণু প্রবেশ করার সাথে সাথেই রোগ প্রতিরোধ ব্যবস্থা ঐ নির্দিষ্ট জীবণুটিকেকে ধ্বংস করতে পারে। রোগ প্রতিরোধ ব্যবস্থা যাতে জীবাণুকে চিনতে পারে তার জন্য মৃত বা জীবিত কিন্তু নিষ্ক্রিয় বা  সংক্রমণ ক্ষমতাহীন অনুজীবের সাসপেনশন বা নীলম্বন ব্যবহার করা হয়। এই সাসপেনশন অ্যান্টিজেন রূপে কাজ করে। বহিরাগত প্রোটিন ধর্মী বা পলিস্যাকারাইড জাতীয় পদার্থ, যা আমাদের অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করতে পারে, তাকে অ্যান্টিজেন বলে। এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করার জন্য আমাদের দেহে যে প্রোটিন জাতীয় পদার্থ উৎপন্ন হয়, তাকে অ্যান্টিবডি বলে। ভ্যাকসিনের সাহায্যে আমরা কৃত্রিম ভাবে কোন রোগের বিরুদ্ধে কাজ করার উপযোগী অ্যান্টিবডি উৎপাদন করি। ঐ নির্দিষ্ট জীবণুটি শরীরে আক্রমণ করলে, আগে থেকে তৈরি হওয়া অ্যান্টিবডি ওই জীবাণুকে ধ্বংস করে আমাদের রক্ষা করে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksসংবাদ News

ওজন বাড়ানোর সহজ উপায় | মোটা হওয়ার সহজ উপায় How to Gain Weight Fast: Quick, Safe and Healthy Guidance

স্বাস্থ্য ভালো রাখতে প্রায়শই আমরা ওজন কমানোর কথা বলি। কিন্তু কখনও কখনও স্বাস্থ্য ভালো রাখতে এবং সুস্থ থাকতে ওজন বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে। এটা বিপরীতমুখী বলে মনে হতে পারে। কিন্তু এমন বেশকিছু পরিস্থিতি আছে যেখানে ওজন বৃদ্ধি করতে হতে পারে।

এই প্রতিবেদনে ওজন বৃদ্ধি করার নিরাপদ ও স্বাস্থ্যকর উপায় নিয়ে আলোচনা করা হল।

ওজন বৃদ্ধি করার সহজ উপায় হল অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট ও চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করা। এর ফলে ওজন বাড়বে, কিন্তু এই পদ্ধতিটি আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। ওজন বৃদ্ধি করার স্বাস্থ্যকর ও নিরাপদ উপায় নিয়ে আলোচনা করা হল।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরোগ ও ব্যাধি Health Condition

কিডনি সুস্থ রাখতে এই খাবারগুলি খাবেন না: Worst Foods for Kidney:

সুস্থ থাকার জন্য বৃক্ক বা কিডনি ভালো থাকা খুব গুরুত্বপূর্ণ। সুস্থ ও স্বাস্থ্যকর কিডনি আমাদের রোগ থেকে রক্ষা করে এবং শরীরে উৎপন্ন হওয়া বিষাক্ত পদার্থ শরীরের বাইরে নিষ্কাশন করে। স্বাস্থ্যকর জীবনযাত্রা ও খাদ্য কিডনিকে ভালো রাখে। বেশ কিছু খাদ্য আমাদের কিডনির ক্ষতি করতে পারে। কিডনি সুস্থ রাখতে কোন খাদ্য গুলি ভুলেও খাওয়া উচিত নয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

Read More