Author: Health Technology Master

ল্যাব টেস্ট Lab Test

অ্যালার্জি রক্ত পরীক্ষা: উদ্দেশ্য, পদ্ধতি ও ফলাফল | Allergy Blood Test: Purpose, Procedure & Results

আমাদের চারপাশে এমন বহু পদার্থ আছে যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর নয়। কিন্তু এই পদার্থগুলি কারো কারো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা Immune System-কে অতিরিক্ত উত্তেজিত করে তোলে। এই পদার্থগুলোকে বলা হয় ‘অ্যালার্জেন’ (Allergens)—যেমন ধূলিকণা, পরাগ-রেণু, গৃহপালিত পশুর লোম, কিছু নির্দিষ্ট খাবার যেমন চিংড়ি, ডিম, বাদাম, ইত্যাদি।

যখন কোনও অ্যালার্জেন প্রথমবার আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমাদের ইমিউন সিস্টেম সেটিকে শত্রু মনে করে একটি বিশেষ ধরনের অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডিটির নাম হল IgE ,Immunoglobulin E। এই IgE অ্যান্টিবডিগুলি তৈরি হয়ে রক্তের মাধ্যমে আমাদের ত্বকের মাস্ট সেল (Mast Cells), ফুসফুস, পৌষ্টিকতন্ত্র এবং রক্তের বেসোফিল (Basophil) কোষের সাথে যুক্ত হয়ে অবস্থান করে।

আসল ঘটনা ঘটে যখন ওই অ্যালার্জেনটি দ্বিতীয়বার আমাদের শরীরের সংস্পর্শে আসে! তখন এই IgE যুক্ত কোষগুলো ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়ে এবং রক্তে ‘হিস্টামিন’ (Histamine) নামক রাসায়নিক নিঃসৃত করে। এর ফলেই শুরু হয় অ্যালার্জিক রিয়াকশন—যেমন চুলকানি, ফুসকুড়ি, হাঁচি, কাশি ও শ্বাসকষ্ট।

অ্যালার্জি রক্ত পরীক্ষার মাধ্যমে রক্তে এই বিশেষ IgE অ্যান্টিবডির মোট পরিমাণ (Total IgE) এবং নির্দিষ্ট অ্যালার্জেনের বিরুদ্ধে তৈরি হওয়া অ্যালার্জেন স্পেসিফিক IgE (Specific IgE) নিখুঁতভাবে পরিমাপ করা হয়।

Read More
রূপ চর্চা Beauty Tips

মুখের কালো দাগের কারণ ও প্রতিকারের উপায় Dark Spot on Face: Common Cause and Remedies

আমাদের ত্বকের সব থেকে বাইরের স্তর এপিডারমিসের মধ্যে মেলানোসাইট নামক কোষ থাকে। এই কোষগুলি মেলানিন তৈরি করে যা আমাদের ত্বকের রং নির্ধারণ করে। মেলানিনের অন্যতম প্রধান কাজ হল ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করা।

কোনও কারণে এই মেলানোসাইট কোষগুলি অতি-সক্রিয় হয়ে উঠলে এদের সংখ্যা বৃদ্ধি পায় এবং মেলানিনের উৎপাদনও বেড়ে যায়। এর ফলে ত্বকে কালো দাগ বা ছোপ দেখা যায়, যাকে হাইপারপিগমেন্টেশন বলা হয়।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রারোগ ও ব্যাধি Health Condition

প্রস্রাবে জ্বালাপোড়া (UTI): কারণ, রোগ লক্ষণ ও স্থায়ী প্রতিকার Urinary Tract Infection (UTI): Causes, Symptoms & Treatment

প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, কিংবা তলপেটে অস্বস্তিকর ব্যথা—এই সমস্যাগুলোর মুখোমুখি আমরা অনেকেই জীবনে কখনো না কখনো হয়েছি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ‘ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন’ বা সংক্ষেপে UTI।

বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যাটি তুলনামূলক বেশি দেখা যায়, তবে পুরুষরাও কিন্তু এর থেকে পুরোপুরি নিরাপদ নন। সঠিক সময়ে চিকিৎসা না করালে এটি কিডনি পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এই বিশেষ প্রতিবেদনে আলোচনা করা হয়েছে, UTI আসলে কী, এর প্রধান লক্ষণগুলো কী কী, কীভাবে সঠিক নিয়মে পরীক্ষা করাতে হয় এবং এটি থেকে বাঁচার উপায় সম্পর্কে।

Read More
রোগ ও ব্যাধি Health Condition

প্রস্রাবে ইনফেকশনে: রোগ লক্ষণ, রোগ নির্ণয় ও প্রতিকার। Urinary Tract Infections: Symptoms, Diagnosis and Treatment

ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্রনালিতে সংক্রমণ অতি সাধারণ একটি সমস্যা। পুরুষ অপেক্ষা মহিলাদের এই সমস্যা বেশি দেখা যায়। ইউরিনারি ট্র্যাক

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinks

কিভাবে ফিরিয়ে আনা যায় গভীর ঘুম? How to Get More Deep Sleep?

প্রতিদিন 7 থেকে 8 ঘণ্টা ঘুমানোর পরও যদি সকালে ক্লান্ত অনুভব করেন, তাহলে সমস্যাটা ঘুমের পরিমাণ নয়। এক্ষেত্রে সমস্যাটা ভালো

Read More
রক্ত পরীক্ষা Blood Testল্যাব টেস্ট Lab Test

রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর টেস্ট কী, কেন এবং কখন রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর টেস্ট করা হয়? (R A Factor Test)

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা RA হল একটি অটোইমিউন ডিজিজ, এক ধরনের বাত রোগ। এর ফলে— জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়, জয়েন্ট শক্ত হয়ে যায়, ধীরে ধীরে জয়েন্টের ক্ষয় হতে পারে, এমনকি চিকিৎসা না নিলে স্থায়ী বিকৃতিও হতে পারে। রিউমাটয়েড ফ্যাক্টর বা RA Factor হল একটি অ্যান্টিবডি অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থার দ্বারা তৈরি বিশেষ ধরনের প্রোটিন। স্বাভাবিক অবস্থায় অ্যান্টিবডি আমাদের শরীরকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। কিন্তু কিছু অটোইমিউন রোগে এই অ্যান্টিবডি নিজের শরীরের টিস্যুর বিরুদ্ধেই কাজ করতে শুরু করে। রিউমাটয়েড ফ্যাক্টর এই ধরণের একটি অস্বাভাবিক অ্যান্টিবডি। এই রিউমাটয়েড ফ্যাক্টর আমাদের দেহের অস্থিসন্ধির সুস্থ কোষগুলিকে আক্রমণ করে, অর্থাৎ শরীর নিজেই নিজের ক্ষতি সাধন করে। এর ফলে অস্থি সন্ধি ফুলে যায় ও অস্থিসন্ধিতে ব্যথা হয়। এই রোগকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়।

Read More
রক্ত পরীক্ষা Blood Testল্যাব টেস্ট Lab Test

রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর টেস্ট (R A Factor Test)

আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দ্বারা উৎপন্ন এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ হল রিউমাটয়েড ফ্যাক্টর। এই রিউমাটয়েড ফ্যাক্টর আমাদের দেহের অস্থিসন্ধির সুস্থ কোষগুলিকে আক্রমণ করে, অর্থাৎ শরীর নিজেই নিজের ক্ষতি সাধন করে। এর ফলে অস্থি সন্ধিতে ব্যথা হয়। এই রোগকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়।

Read More
রক্ত পরীক্ষা Blood Testল্যাব টেস্ট Lab Test

T3 (থাইরয়েড) টেস্ট? রিপোর্ট দেখার আগে এটি জানুন! T3 (Thyroid) Test? Know This Before Checking The Report!

আমাদের গলার কাছে প্রজাপতির মতো দেখতে যে থাইরয়েড গ্রন্থি থাকে, সেখান থেকে প্রধানত দুটি হরমোন বের হয়—T3 (ট্রাইআয়োডোথাইরোনিন) এবং T4 (থাইরক্সিন)।
এই দুটি হরমোন আমাদের শরীরের বিপাক ক্রিয়া অর্থাৎ মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। এছাড়াও শরীরের তাপমাত্রা, শক্তি উৎপাদন, হৃৎস্পন্দন এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কাজ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রারোগ ও ব্যাধি Health Conditionল্যাব টেস্ট Lab Test

T 3 টেস্ট (ফ্রি এবং টোটাল): T3 Test (Free & Total)

থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত প্রধান হরমোন দুটি হল T3 অর্থৎ ট্রাইআয়োডোথাইরোনিন এবং T4 অর্থৎ থাইরক্সিন। এই হরমোন দুটি আমাদের দেহের কার্যকলাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। শরীরের তাপমাত্রা, বিপাক ও হার্ট-বিট নিয়ন্ত্রণ করে।

T3 এবং T4 হরমোন প্রধানত প্রোটিনের সাথে আবদ্ধ অবস্থায় থাকে। অল্প পরিমাণ হরমোন মুক্ত অবস্থায় থাকে। মুক্ত অবস্থায় থাকা হরমোনগুলি শারীরিক কার্যকলাপ নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা নেয়। একারণে T3 এবং T4 পরিমাপ করার সময় টোটাল বা মোট হরমোনের পরিমাণ এবং ফ্রি বা মুক্ত হরমোনের পরিমাণ আলাদা আলাদা ভাবে পরিমাপ করা হয়।

Read More
সংবাদ News

চিকিৎসাক্ষেত্রে নানা ভুল তথ্য দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা: Artificial Intelligence Is Providing Various Misinformation in the Medical Field

এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের বর্তমান জীবনযাত্রায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছে। স্বাস্থ্য-ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য আমরা অনেকেই এ আই এর উপর নির্ভর করি। কিন্তু সমস্যা হল, এ আই প্রায় অর্ধেক সময় ভুল পরামর্শ দেয়। আর এই পরামর্শ মেনে চললে আমাদের বড় ধরনের বিপদ হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানিজেশন এব্যাপারে সচেতন করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রতিবেদনের বিষয় হল “স্বাস্থ্য পরামর্শে ভুল তথ্য দিচ্ছে এ আই।

Read More