Blood Test, Pathological Lab Test রক্ত পরীক্ষা, প্যাথোলজিক্যাল ল্যাবোরেটরি টেস্ট
Lab Test ল্যাবটেস্ট
Healthy Food Health Technology Master
স্বাস্থ্যকর খাদ্য Healthy Food
Health Technology Master Description
ABOUT ME আমাদের কথা
  

রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর টেস্ট কী, কেন এবং কখন রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর টেস্ট করা হয়? (R A Factor Test)

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা RA হল একটি অটোইমিউন ডিজিজ, এক ধরনের বাত রোগ। এর ফলে— জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়, জয়েন্ট শক্ত হয়ে যায়, ধীরে ধীরে জয়েন্টের ক্ষয় হতে পারে, এমনকি চিকিৎসা না নিলে স্থায়ী বিকৃতিও হতে পারে। রিউমাটয়েড ফ্যাক্টর বা RA Factor হল একটি অ্যান্টিবডি অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থার দ্বারা তৈরি বিশেষ ধরনের প্রোটিন। স্বাভাবিক অবস্থায় অ্যান্টিবডি আমাদের শরীরকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। কিন্তু কিছু অটোইমিউন রোগে এই অ্যান্টিবডি নিজের শরীরের টিস্যুর বিরুদ্ধেই কাজ করতে শুরু করে। রিউমাটয়েড ফ্যাক্টর এই ধরণের একটি অস্বাভাবিক অ্যান্টিবডি। এই রিউমাটয়েড ফ্যাক্টর আমাদের দেহের অস্থিসন্ধির সুস্থ কোষগুলিকে আক্রমণ করে, অর্থাৎ শরীর নিজেই নিজের ক্ষতি সাধন করে। এর ফলে অস্থি সন্ধি ফুলে যায় ও অস্থিসন্ধিতে ব্যথা হয়। এই রোগকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়।

  

রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর টেস্ট (R A Factor Test)

আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দ্বারা উৎপন্ন এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ হল রিউমাটয়েড ফ্যাক্টর। এই রিউমাটয়েড ফ্যাক্টর আমাদের দেহের অস্থিসন্ধির সুস্থ কোষগুলিকে আক্রমণ করে, অর্থাৎ শরীর নিজেই নিজের ক্ষতি সাধন করে। এর ফলে অস্থি সন্ধিতে ব্যথা হয়। এই রোগকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়।

  

T3 (থাইরয়েড) টেস্ট? রিপোর্ট দেখার আগে এটি জানুন! T3 (Thyroid) Test? Know This Before Checking The Report!

আমাদের গলার কাছে প্রজাপতির মতো দেখতে যে থাইরয়েড গ্রন্থি থাকে, সেখান থেকে প্রধানত দুটি হরমোন বের হয়—T3 (ট্রাইআয়োডোথাইরোনিন) এবং T4 (থাইরক্সিন)।
এই দুটি হরমোন আমাদের শরীরের বিপাক ক্রিয়া অর্থাৎ মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। এছাড়াও শরীরের তাপমাত্রা, শক্তি উৎপাদন, হৃৎস্পন্দন এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কাজ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

স্বাস্থ্য সংবাদ Health news

সর্বাধুনিক প্রতিবেদন Latest Post