Author: Health Technology Master

রোগ ও ব্যাধি Health Conditionল্যাব টেস্ট Lab Testসংবাদ News

TORCH টেস্ট: উদ্দেশ্য, পদ্ধতি এবং ফলাফল। TORCH Test: Purpose, Procedure and Result.

গর্ভবতী মহিলাদের দেহে সংক্রমণ ঘটাতে পারে এমন বেশ কয়েকটি জীবাণুর সংক্রমণ একসাথে শনাক্ত করার পরীক্ষা হল TORCH। এই পরীক্ষার সাহায্যে টক্সোপ্লাজমোসিস (Toxoplasmosis) ও অন্যান্য কয়েকটি জীবাণু যেমন HIV, হেপাটাইটিস ভাইরাস (Hepatitis Virus), ভেরিসেলা (Varicella), পারভোভাইরাস (Parvovirus) ইত্যাদির সংক্রমণ সনাক্ত করা হয়। এছাড়া এর সাথে রুবেলা (Rubella), সাইটোমেগালো ভাইরাস (Cytomegalovirus) হারপিস সিমপ্লেক্স (Herpes Simplex), সিফিলিস (Syphilis) ইত্যাদি জীবাণুর সংক্রমণ হয়েছে কিনা পরীক্ষা করা হয়। এই প্রতিবেদনে TORCH  টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রারোগ ও ব্যাধি Health Condition

নার্ভের সমস্যা কি? নার্ভের সমস্যা কেন হয়? নার্ভের ব্যথা দূর করার সহজ উপায়। Nerve Pain: Cause, Symptoms and Treatment:

স্নায়ুতন্ত্রে কোন ত্রুটি থাকলে বা কোন ক্ষতি হলে স্নায়ুর ব্যথা অর্থাৎ নিউরোপ্যাথিক ব্যথা হতে পারে। মেরুদণ্ড এবং মস্তিষ্ক সহ স্নায়ুতন্ত্রের বিভিন্ন স্থানে ব্যথা হতে পারে। পেরিফেরাল স্নায়ু অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন অংশ যেমন অঙ্গ, হাত, পা, আঙুল ইত্যাদি স্থানে ছড়িয়ে থাকা স্নায়ুতে ব্যথা হতে পারে।ক্ষতিগ্রস্ত স্নায়ুতন্ত্র আমাদের মস্তিষ্কে অবস্থিত ব্যথা অনুভূতি কেন্দ্রে ভুল সংকেত পাঠায়, ফলে নার্ভের ব্যথা হয়। ক্ষতিগ্রস্ত স্নায়ুর কার্যকারিতা পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে এমন হয়। নার্ভের এই ধরনের ক্ষতিকে নিউরোপ্যাথি বলা হয়। (Neuropathy)

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinks

এই 7 টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার হার্ট সুস্থ আছে। 7 Signs that indicate you have a healthy heart.

আমাদের হৃৎপিণ্ড রক্ত সঞ্চালনের সাহায্যে সারা দেহে অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহ করে। আমাদের শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে হৃৎপিণ্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আমাদের হার্টের স্বাস্থ্য সম্পর্কে তেমন চিন্তা ভাবনা করি না। তবে হার্টের মধ্যে সামান্য কোন সমস্যা সৃষ্টি হলে আমরা চরম বিপদে পড়তে পারি। হার্টের স্বাস্থ্য কেমন আছে সেটা সম্পর্কে অবশ্যই সচেতন থাকা প্রয়োজন। কিভাবে বুঝবেন যে আপনার হার্ট সুস্থ আছে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাসংবাদ News

দই খাওয়ার সময় এই 7টি ভুল কখনই করবেন না। দই খাওয়ার সঠিক নিয়ম। 7 Reason You Are Eating Curd The Wrong Way: Right Way To Eat Curd:

দই খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভাল। নিয়মিত দই খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভাল থাকে। শীতের সময় দই কম খেলেও, গরমের সময় আমরা অনেকেই দুপুরে খাওয়ার পর দই খেয়ে থাকি। তবে দই খেতে হলে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। তা না হলে হিতে বিপরীত হতে পারে। দই খাওয়ার সময় এই 7টি ভুল কখনই করবেন না। দই খাওয়ার সঠিক নিয়ম নিয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রারোগ ও ব্যাধি Health Conditionল্যাব টেস্ট Lab Test

মাষ্টার হেলথ চেকআপ: Master Health Checkup / Full Body Checkup:

“Prevention is better than cure” রোগের চিকিৎসা করা অপেক্ষা রোগ প্রতিরোধ করা বেশি ভাল। রোগ প্রতিরোধ করার প্রথম ধাপ হল মাষ্টার হেলথ চেকআপ বা ফুল বডি চেকআপ। মাষ্টার হেলথ চেকআপ করে শরীরের বর্তমান অবস্থা সম্পর্কে ভাল ধারণা পাওয়া। মাষ্টার হেলথ চেকআপ বা ফুল বডি চেকআপ করার সময় কী কী পরীক্ষা করা হয় এবং মাষ্টার হেলথ চেকআপ করে কী উপকার পাওয়া যায় সেটা জানতে প্রতিবেদনটি পড়তে থাকুন।

বর্তমান আধুনিক গতিশীল পরিবেশে আমরা সকলে মানসিক ও শারীরিক চাপের মধ্যে জীবনযাপন করি। এইরকম পরিবেশে আমাদের স্বাস্থ্যের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমাদের সবথেকে মূল্যবান সম্পদ স্বাস্থ্যকে ভাল রাখতে মাষ্টার হেলথ চেকআপ অবশ্য প্রয়োজন।

Read More
ল্যাব টেস্ট Lab Test

কিডনি পরিষ্কার বা ডিটক্স করার উপায় কী?: How To Cleanse The Kidney?

কিডনি একটি জটিল অঙ্গ। কিডনি পরিষ্কার করা বলতে যান্ত্রিক উপায়ে ধোঁয়া মোছা বোঝায় না। কিছু খাবার, পানীয় ও উন্নত জীবনযাত্রা দীর্ঘমেয়াদে আমাদের কিডনি পরিষ্কার রাখতে পারে। কিডনি পরিষ্কার ও সুস্থ রাখতে পারলে কিডনির কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং ফোলা ভাব কমে। কিডনি সুস্থ থাকলে খাদ্যের পরিপাক ও শোষণ ভাল হয় এবং ক্লান্তি দূর হয়। দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ শরীর থেকে বেরিয়ে যাওয়ার কারণে মূত্রনালি ও মূত্রাশয়ে সংক্রমণের ঝুঁকি কমে। এছাড়া কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে, রক্ত উৎপাদন বৃদ্ধি পায় এবং হরমোনের ভারসাম্য রক্ষা পায়। কিডনি সুস্থ থাকলে ত্বকের স্বাস্থ্য উন্নত হয় এবং একজিমা (Eczema), ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি সমস্যা কমে।

Read More
রক্ত পরীক্ষা Blood Testল্যাব টেস্ট Lab Test

আন্টি – মুলেরিয়ান হরমোন টেস্ট: গুরুত্ব ও স্বাভাবিক মাত্রা। Anti – Mullerian Hormone (AMH) Test: Uses and Normal Values.

অ্যান্টি – মুলেরিয়ান হরমোন মহিলাদের ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। যদিও পুরুষদের দেহে এই হরমোন উৎপাদিত হয়, তবে মহিলাদের ক্ষেত্রে এই হরমোন পরীক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। রক্তে অ্যান্টি – মুলেরিয়ান হরমোন অর্থাৎ AMH এর মাত্রা পরীক্ষা করে মহিলাদের ডিম্বাশয় কতগুলি ডিম্ব আছে সেটা বোঝা যায়। সন্তান ধারণে কোন সমস্যা হলে এই হরমোন টেস্ট করে সমস্যা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। অ্যান্টি – মুলেরিয়ান হরমোন টেস্ট এর গুরুত্ব ও স্বাভাবিক মাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রারোগ ও ব্যাধি Health Condition

টেস্টোস্টেরনের কমে যাওয়ার 10টি লক্ষণ। Warning Sign of Low Testosterone:

টেস্টোস্টেরন প্রধানত একটি পুরুষ হরমোন হলেও মহিলাদের দেহ অল্প পরিমাণে উপস্থিত থাকে। এটি পুরুষদের যৌন স্বাস্থ্য  রক্ষা করতে ও সার্বিকভাবে সুস্থ থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া স্বাভাবিক বিষয়। কিন্তু টেস্টোস্টেরনের মাত্রা অতিরিক্ত কমে গেলে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। চিকিৎসার সাহায্যে সহজেই এই সকল সমস্যার সমাধান করা সম্ভব। এই প্রতিবেদনে টেস্টোস্টেরনের কমে যাওয়ার 10টি লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরোগ ও ব্যাধি Health Condition

কিভাবে আপনার লিভার সুস্থ রাখবেন? How to keep your liver healthy?

আমাদের পৌষ্টিকতন্ত্রের প্রধান একটি অঙ্গ হল লিভার বা যকৃৎ। এটি হচ্ছে এমন একটি অঙ্গ যার যত্ন না করলে খুব সহজেই এর কাজ করার ক্ষমতা হ্রাস পায় বা কমে যায়। আমরা খাদ্য, পানীয়, ওষুধ যা কিছু গ্রহণ করি, সবকিছু লিভারের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ফলে লিভারের যত্ন করা আমাদের অবশ্য কর্তব্য। আমাদের শরীরে উৎপন্ন হওয়া বিষাক্ত রাসায়নিকগুলিকে লিভার শরীরের বাইরে বের করতে সাহায্য করে, ফলে রক্ত পরিশুদ্ধ হয়।

লিভার পিত্ত উৎপাদন করে এবং এই পিত্ত আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। বিশেষ করে তেল ও চর্বি জাতীয় খাদ্য হজমে ভূমিকা নেয়। এছাড়া লিভার গ্লুকোজ জমা রাখে। শরীরে তাৎক্ষণিক-ভাবে শক্তির চাহিদা হলে, লিভারে জমা থাকা গ্লুকোজ এই শক্তির চাহিদা মেটায়।

লিভারের স্বাস্থ্য ভাল রাখা তেমন কোন কঠিন কাজ নয়। সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা, লিভারকে সুস্থ রাখার প্রধান উপায়। লিভার সুস্থ রাখতে কি করবেন না, কি খাবেন না, তার থেকে কি করবেন এবং কি খাবেন এটাই বেশি গুরুত্বপূর্ণ।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরূপ চর্চা Beauty Tips

রোজ কত পা করে হাঁটবেন? কখন হাঁটবেন? How Much to Walk Each Day for Ultimate Health?

প্রতিদিন কতটা হাটা উচিত? How much to walk each day?

প্রচলিত ধারণা অনুসারে প্রতিদিন 10000 পা হাঁটার কথা বলা হয়; অর্থাৎ প্রায় 8 কিলোমিটার। এটা উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কিন্তু বর্তমানে 10000 পা হাঁটার পরামর্শ মেনে চলা সম্ভব হয় না, কারণ বর্তমানের ব্যস্ত জীবনে এতটা সময় দেওয়া অনেকের পক্ষে সম্ভব নয়। কিছু বিশেষজ্ঞের মতে, স্বাস্থ্য ভাল রাখতে এতদূর না হাঁটলেও চলবে। মাত্র 2500 থেকে 2700 পা হাঁটলে যথেষ্ট সুস্থ থাকা যায়। এক্ষেত্রে হার্টের রোগের সম্ভাবনা কমে এবং মৃত্যুর ঝুঁকিও কমে। 7000 থেকে 9000 পা হাঁটলে আরও ভাল ফল পাওয়া যায়। হাঁটার গতি মাঝারি থেকে উচ্চ হলে তবেই স্বাস্থ্যের জন্য উপকারী।

Read More