Author: Health Technology Master

Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksস্বাস্থ্যকর চুল Healthy Hair

ভিটামিন E সমৃদ্ধ খাবার এবং এর আশ্চর্যজনক উপকারিতা: Vitamin E Rich Food And It’s Amazing Benefits:

ভিটামিন E-র উপকারিতা: Benefits of Vitamin E:

ভিটামিন E হল ফ্যাটে দ্রবীভূত একপ্রকার ভিটামিন যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। ভিটামিন E শরীরকে ফ্রি র‍্যাডিকেলস এর হাত থেকে রক্ষা করে। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন E গ্রহণ করলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ক্যান্সার প্রতিরোধ করে। এছাড়া হার্টের রোগের সম্ভাবনা কমায় ভিটামিন E। খাদ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন E থাকলে লিভারের স্বাস্থ্য ভাল থাকে ও ফ্যাটি লিভার রোগের সম্ভাবনা কমে।

চোখের প্রধান দুটি রোগ ছানি পরা এবং ম্যাককুলার ডিজেনারেশন (Macular Degeneration)। ভিটামিন E, চোখের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ম্যাকুলার ট্রেস কমায় এবং চোখে ছানি পড়তে বাধা দেয়। আমাদের ভাবনা চিন্তার ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন E। এছাড়া এই ভিটামিন মানসিক কার্যকলাপ ও মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করতেও বেশ উপকারী।

ভিটামিন E-র আর একটি উল্লেখযোগ্য কাজ হল ত্বকের স্বাস্থ্য রক্ষা করা। সূর্যের আলট্রা-ভায়োলেট আলো আমাদের ত্বকের ক্ষতি করে। এই ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে ভিটামিন E যুক্ত সানস্ক্রিন লোশন ব্যবহার করা হয়। ত্বকের ক্ষত সারাতে ও ব্যথা উপশম করতে এই ভিটামিনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

Read More
রক্ত পরীক্ষা Blood Testরোগ ও ব্যাধি Health Conditionল্যাব টেস্ট Lab Test

ডি ডিমার টেস্ট: ফাইব্রিন ডিগ্রেডেশন ফ্র্যাগমেন্ট টেস্ট: D Dimer Test: Fibrin Degradation Fragment Test:

ডি ডিমার টেস্ট: ফাইব্রিন ডিগ্রেডেশন ফ্র্যাগমেন্ট টেস্ট: D Dimer Test: Fibrin Degradation Fragment Test:

রক্তনালীর মধ্যে রক্ত জমে গিয়ে মারাত্মক কোন সমস্যা সৃষ্টি হয়েছে কিনা জানার জন্য ডি ডিমার অর্থাৎ ফাইব্রিন ডিগ্রেডেশন ফ্র্যাগমেন্ট টেস্ট করা হয়। কেন এবং কখন ডি ডিমার টেস্ট করা দরকার সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

আমাদের দেহের কোন অংশে কেটে গেলে বা রক্তপাত হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কাটা স্থানে রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ হয়। এটি শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। রক্তপাত বন্ধ হয়ে গেলে জমাট বাঁধা রক্ত পিণ্ডটির আর কোন প্রয়োজন থাকে না। একারণে আমাদের শরীর এই রক্তপিণ্ডটিকে ধাপে ধাপে ভেঙে ফেলে। এই রক্তপিণ্ড ভেঙ্গে যাওয়ার ফলে আমাদের রক্তের মধ্যে কিছু অবশেষ দেখা যায়। ঠিক যেমন বাড়ি তৈরি হয়ে গেলেও কিছু ইট বালি পাথর পড়ে থাকে, তেমনিই। এই অবশেষগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ডি ডিমার। এটি একপ্রকার প্রোটিন জাতীয় পদার্থ। সাধারণত কয়েক দিনের মধ্যেই শরীর থেকে এটি দূর হয়।

কিন্তু দেহে ডিপ ভেন থ্রমবোসিস হলে অর্থাৎ দেহের প্রধান কোন শিরার মধ্যে বেশি পরিমাণে রক্ত জমাট বাঁধলে ডি ডিমারের পরিমাণ বেশ বেশি হতে পারে। ডিপ ভেন থ্রমবোসিস একটি বিপদজনক ও মারাত্মক সমস্যা।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরূপ চর্চা Beauty Tips

খাওয়ার বিষয়ে আয়ুর্বেদের এই 10টি নিয়ম অবশ্যই মেনে চলুন: 10 Food Rules of Ayurveda to be always followed:

খাওয়ার বিষয়ে আয়ুর্বেদের এই 10টি নিয়ম অবশ্যই মেনে চলুন: 10 Food Rules of Ayurveda to be always followed:

খাদ্য হজমে সমস্যা হলে বা বদ হজম হলে, আমাদের দেহে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়। একারণে আয়ুর্বেদে খাদ্য গ্রহণ করার ব্যাপারে কিছু কঠোর নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। এই নিয়মগুলি মেনে চললে খাদ্য থেকে সঠিক পরিমাণ পুষ্টি সংগ্রহ করা সম্ভব হয় এবং হজমের প্রক্রিয়া স্বাভাবিক থাকে।

এই প্রতিবেদনে, খাওয়ার বিষয় আয়ুর্বেদের 10টি নিয়ম মেনে চলা নিয়ে আলোচনা করা হয়েছে।

Read More
রক্ত পরীক্ষা Blood Testরোগ ও ব্যাধি Health Conditionল্যাব টেস্ট Lab Test

পোস্টপ্যারেনডিয়াল ব্লাড সুগার টেস্ট: Postprandial Blood Sugar Test:

পোস্টপ্যারেনডিয়াল ব্লাড সুগার টেস্ট: Postprandial Blood Sugar Test:

রক্তের মধ্যে গ্লুকোজ অর্থাৎ ব্লাড সুগারের পরিমাণ সঠিক আছে কিনা জানার জন্য যে পরীক্ষাগুলি করা হয় তার মধ্যে  সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ  হল  পোস্টপ্যারেনডিয়াল ব্লাড সুগার টেস্ট। খাদ্য গ্রহণ করার পর এই রক্ত পরীক্ষা করা হয়। কি নিয়ম মেনে, কতটা পরিমাণ খাদ্যগ্রহণ করে পোস্টপ্যারেনডিয়াল ব্লাড সুগার পরীক্ষা করা উচিত সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

পোস্টপ্যারেনডিয়াল ব্লাড সুগার পরীক্ষা করে, কোন ব্যক্তি কী ধরনের ডায়াবেটিসে ভুগছেন সেটা সম্পর্কে ভাল ধারণা পাওয়া যায়। সাধারণত ভরপেটে খাদ্য গ্রহণ করার ঠিক 2 ঘণ্টা পর রক্তে গ্রহণ করে তার মধ্যে গ্লুকোজ বা সুগারের পরিমাণ পরিমাপ করা হয়।

দুপুরে ও রাত্রে আমরা ভরপেট খাদ্য গ্রহণ করে থাকি। খাদ্য গ্রহণ করার কিছুক্ষণের মধ্যে আমাদের রক্তে গ্লুকোজ বা সুগারের মাত্রা বৃদ্ধি পায়। আমাদের পৌষ্টিকতন্ত্রের অগ্নাশয় গ্রন্থি ইনসুলিন নামক হরমোন উৎপাদন করে এবং রক্তশর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। যাদের ডায়াবেটিস হয়েছে তাদের দেহে ইনসুলিন কম উৎপাদিত হয় বা ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারে না। ফলে রক্তের মধ্যে গ্লুকোজ বা সুগারের মাত্রা বেশি থাকে। দীর্ঘদিন ধরে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে চোখ, স্নায়ুতন্ত্র, বৃক্ক বা কিডনি, রক্তজালক ইত্যাদি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরূপ চর্চা Beauty Tips

কিভাবে ভিটামিন B 12 এর মাত্রা স্বাভাবিক রাখা যায়? How to keep the level of vitamin B 12 normal?

কিভাবে ভিটামিন B 12 এর মাত্রা নিয়ন্ত্রণ করা যায়? How to control the level of vitamin B 12?

ভিটামিন B 12 জলে দ্রবীভূত ভিটামিন। শরীরে সাধারণত এই ভিটামিনের মাত্রা বেশি থাকে না। কোন কারণে শরীরে ভিটামিন B 12 এর মাত্রা বেশি হলে মাংস, দুগ্ধজাত খাদ্যদ্রব্য ও সামুদ্রিক মাছ কম খেতে বলা হয়।

দেহে ভিটামিন B 12 এর মাত্রা কম হলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। একারণে ভিটামিন B 12 এর এর মাত্রা বৃদ্ধি করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়।

ভিটামিন B 12 এর মাত্রা ভীষণভাবে কম থাকলে, ভিটামিন B 12 এর ইনজেকশন নেওয়ার প্রয়োজন পড়ে। ভিটামিন B 12 এর অভাব দূর করার সহজ ও প্রচলিত পদ্ধতি হল ভিটামিন B 12 ওষুধ হিসাবে গ্রহণ করা।

নাকের মধ্য দিয়ে ভিটামিন B 12 তরল আকারে গ্রহণ করা যেতে পারে। এছাড়া ভিটামিন B 12 সমৃদ্ধ খাদ্য নিয়মিত গ্রহণ করলেও ভিটামিন B 12 এর অভাব দূর হয়।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরূপ চর্চা Beauty Tips

প্রতিদিন কাঠবাদাম বা আমন্ড খাওয়ার নিয়ম ও উপকারিতা: Health Benefits of Almonds | Right Time To Eat Almonds:

প্রতিদিন কাঠবাদাম বা আমন্ড খাওয়ার নিয়ম ও উপকারিতা: Health Benefits of Almonds | Right Time To Eat Almonds:

কাঠবাদাম বা আমন্ড হল এমন এক প্রকার বাদাম, যা সুস্বাদু ও পুষ্টি উপাদানের ভাণ্ডার। প্রোটিন, ভিটামিন, খনিজ উপাদান, ফাইবার ও  আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকে আমান্ডের মধ্যে। তাই আমন্ডকে সুপারফুড বলা হয়।

প্রতিদিন কাঠবাদাম বা আমান্ড খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksল্যাব টেস্ট Lab Test

ভিটামিন বি 12 পরীক্ষা: Vitamin B12 Test:

ভিটামিন বি 12 পরীক্ষা: Vitamin B12 Test:

আমাদের স্বাস্থ্য রক্ষা করতে ভিটামিন বি 12 ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান। পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্ত কণিকা উৎপাদন করতে এবং ব্রেন ও স্নায়ুতন্ত্রের কার্যকলাপ স্বাভাবিক রাখতে ভিটামিন বি 12 খুব প্রয়োজন।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রারোগ ও ব্যাধি Health Condition

রিং-ওয়ার্ম বা দাদ: কারণ, রোগ-লক্ষণ ও চিকিৎসা। Ringworm: Cause, Symptoms and Treatment:

রিং-ওয়ার্ম বা দাদ কী? What is Ringworm?

এটা হল ছত্রাকের সংক্রমণ। রিং-ওয়ার্ম এর সংক্রমণের কারণে সৃষ্ট ক্ষতটি দেখতে অনেকটা রিং-এর আকারের  কৃমির মত, তাই এর নাম রিং-ওয়ার্ম বা দাদ। প্রধানত Tinea নামক ছত্রাকের সংক্রমণে এই ধরনের ক্ষত তৈরি হয়। তবে প্রায় 40 প্রকার বিভিন্ন ধরনের ছত্রাক এই ধরনের ক্ষত সৃষ্টি করতে পারে। ছত্রাক গুলি ত্বকের বাইরের স্তরে সংযুক্ত হয়ে গেলে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ফলে চুলকানি হয় এবং আঁচড় দিলে ত্বকের আরও ক্ষতি হয় ও সংক্রমণ ছড়িয়ে পড়ে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinks

কোলেস্টেরল কম করতে কি খাবেন? কোলেস্টেরল নিয়ন্ত্রণ: Foods That Lower Cholesterol

কোলেস্টেরল কম করতে কি খাবেন? কোলেস্টেরল নিয়ন্ত্রণ: Foods That Lower Cholesterol

হার্টের স্বাস্থ্য রক্ষা করতে এবং সার্বিকভাবে সুস্থ থাকতে কোন ধরনের খাদ্য গ্রহণ করছেন সেটা গুরুত্বপূর্ণ। বেশ কিছু খাবার আমাদের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিতে পারে, ফলে হার্টের রোগের ঝুঁকি কমে। একারণে সুস্থ থাকতে ও হার্ট ভাল রাখতে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে হবে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরোগ ও ব্যাধি Health Condition

8টি উচ্চ ক্যালসিয়াম যুক্ত খাবার। ক্যালসিয়ামের অভাব পূরণ। 8 Calcium Rich Superfood:

8টি উচ্চ ক্যালসিয়াম যুক্ত খাবার। ক্যালসিয়ামের অভাব পূরণ। 8 Calcium Rich Superfood:

ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ। হার্ট ও পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণেও ক্যালসিয়ামের ভূমিকা উল্লেখযোগ্য। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রতিদিন কমপক্ষে 1300 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন। কিশোর কিশোরী, মেনোপজ হয়ে গিয়েছে এমন মহিলাদের এবং বয়স্ক ব্যক্তিদের আরও একটু বেশি পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হয়।

এই প্রতিবেদনে কয়েকটি উচ্চ ক্যালসিয়াম যুক্ত খাবার নিয়ে আলোচনা করা হয়েছে, যা আমাদের ক্যালসিয়ামের অভাব পূরণে সাহায্য করবে।

Read More