খাদ্য ও পানীয় Food & Drinks

Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksপন্য Productরূপ চর্চা Beauty Tips

পেঁপে কোন কোন রোগে খুব বেশি উপকারী? কাদের ভুলেও পেঁপে খাওয়া উচিত নয়? Scientifically Proven Health Benefits of Papaya:

পেঁপে একটি স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর গ্রীষ্মমণ্ডলীয় ফল। ভারতীয় আয়ুর্বেদে পেঁপের কোন উল্লেখ নেই, কারণ এটি আসলে আমেরিকা মহাদেশ থেকে ভারতে এসেছে। পেঁপে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল এবং পেঁপেতে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ উপাদান আছে। পেঁপেতে থাকা বেশ কিছু জৈব রাসায়নিক পদার্থ আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে। পেঁপে কোন কোন রোগে খুব বেশি উপকারী সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। কাদের ভুলেও পেঁপে খাওয়া উচিত নয় সেটা নিয়েও আলোচনা করা হয়েছে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksপন্য Product

কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য হলে ভুলেও খাবেন না এই 8টি খাবার: Foods to avoid in constipation:

কোষ্ঠকাঠিন্য হল একটি সাধারণ হজম-জনিত সমস্যা। এক্ষেত্রে মলের মধ্যে জলের পরিমাণ কমে যাওয়ার কারণে মল শক্ত হয়ে যায় ও মলত্যাগ করতে সমস্যা হয়। ব্যক্তি-ভেদে কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলি আলাদা হতে পারে। গবেষণায় প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, কোষ্ঠকাঠিন্যের প্রধান লক্ষণ গুলি হল, মল শক্ত হয়ে মলত্যাগে সমস্যা হওয়া, সপ্তাহে তিনবারের কম মলত্যাগ, মলদ্বারে ব্যথা ও রক্তপাত, পিঠের নিচের অংশে ব্যথা ইত্যাদি।

কোষ্ঠকাঠিন্যের বিভিন্ন কারণ থাকতে পারে। কী ধরনের খাদ্য গ্রহণ করছেন, জীবনযাত্রা কেমন, দিনে কতটা জল পান করেন ইত্যাদির উপর রোগের তীব্রতা নির্ভর করে। ফাইবার যুক্ত খাবার কম খেলে, অত্যধিক উদ্বেগ ও মানসিক চিন্তায় ভুগলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বৃদ্ধি পায়। বেশ কিছু ওষুধ যেমন ব্যথার ওষুধ, নেশার ওষুধ, অ্যান্টাসিড, আয়রন ট্যাবলেট, খিচুনি প্রতিরোধী ওষুধ ইত্যাদি গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। ল্যাকটোজ অ-সহিষ্ণু ব্যক্তিদের ক্ষেত্রে দুগ্ধজাত পণ্য গ্রহণ করলে এই সমস্যা হতে পারে। অনেক সময় গর্ভবতী মহিলাদের হজমের প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksপন্য Product

ভিটামিন A-র অভাবজনিত লক্ষণ: Vitamin A Deficiency Syndrome:

আমাদের খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল ভিটামিন। ভিটামিন হল এমন এক পুষ্টি উপাদান যা খুব অল্প পরিমাণে গ্রহণ করা হয় ও আমরা সামগ্রিকভাবে সুস্থ থাকি। ভিটামিন A হল একটি গুরুত্বপূর্ণ ভিটামিন। এটি আমাদের চোখ, দৃষ্টিশক্তি ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। আমাদের দেহে ভিটামিন A তৈরি হয় না তাই খাদ্য থেকে এই ভিটামিন গ্রহণ করতে হয়। দেহে ভিটামিন A-র অভাব হলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। এই প্রতিবেদনে ভিটামিন A-র অভাবজনিত লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরোগ ও ব্যাধি Health Condition

স্বাভাবিকভাবে দুশ্চিন্তা কমায় এই 9টি খাবার: Foods for Anxiety [Backed by Science]

উদ্বেগ বা দুশ্চিন্তা হল সবচেয়ে প্রচলিত একটি মানসিক সমস্যা। সাধারণ উদ্বেগ, সামাজিক উদ্বেগ, ফোবিয়া অর্থাৎ কোন কিছুর প্রতি ভয় ইত্যাদি আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করে। অনেক ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়, তবে ব্যায়াম, প্রাণায়াম, যোগাসন ইত্যাদির মাধ্যমে উদ্বেগের লক্ষণগুলি কমতে পারে। এছাড়া বেশ কিছু খাবারও আমাদের দুশ্চিন্তা কমাতে পারে। এই প্রতিবেদনে স্বাভাবিকভাবে দুশ্চিন্তা কমায় এমন 9টি খাবার নিয়ে আলোচনা করা হয়েছে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরোগ ও ব্যাধি Health Condition

অস্বাস্থ্যকর অন্ত্রের 9টি লক্ষণ: 9 Sign of Unhealthy Gut:

আমাদের পৌষ্টিকতন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই জীবাণুগুলি আমাদের অন্ত্রের মাইক্রোবায়োম অর্থাৎ অন্ত্রের পরিবেশ রক্ষা করে। কিছু ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী, আবার কিছু ক্ষতিকর হতে পারে। একজন সুস্থ ব্যক্তির অন্ত্রে ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার মধ্যে ব্যালেন্স থাকে। আর একারণে বদহজম বা ইনফেকশন এর সমস্যা থাকে না, পুষ্টি ও শোষণ ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে কাজ করে।

অন্ত্রের স্বাস্থ্য খারাপ হলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পেলে পেট ফাঁপা, পেট ব্যথা, গ্যাস, ডায়রিয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে অন্ত্রের ত্বকের ক্ষতি হতে পারে এবং  আই বি ডি অর্থাৎ ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ-এর মত রোগ সৃষ্টি হতে পারে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরূপ চর্চা Beauty Tips

ম্যাগনেসিয়ামের অভাবজনিত লক্ষণ: দেহে ম্যাগনেসিয়ামের অভাব আছে কিনা বুঝবেন কিভাবে? Worning Signs of Magnesium Deficiency.

আমাদের শরীরের কাজ স্বাভাবিক রাখার জন্য ভিটামিন ও খনিজ উপাদানের ভূমিকা উল্লেখযোগ্য। যে সকল খনিজ মৌলগুলি আমাদের বৃদ্ধি ও পুষ্টির জন্য অধিক মাত্রায় প্রয়োজন হয় তাদের মেজর এলিমেন্ট বা অতি-মাত্রিক খনিজ মৌল বলা হয়। ম্যাগনেশিয়াম একটি অতি-মাত্রিক খনিজ মৌল। এটি 300টির বেশি জৈবরাসায়নিক বিক্রিয়ার সাথে জড়িত। তাই হৃৎপিণ্ড, পেশী, স্নায়ু, হাড়, রোগ প্রতিরোধ ক্ষমতা, রক্ত শর্করা নিয়ন্ত্রণ, শক্তি উৎপাদন ইত্যাদি কাজে ম্যাগনেশিয়ামের ভূমিকা উল্লেখযোগ্য।

রক্তে ম্যাগনেশিয়ামের অভাবকে হাইপোম্যাগনেশেমিয়া বলা হয়। রক্তরসে অর্থাৎ সিরামে ম্যাগনেশিয়ামের পরিমাণ 1.8 মিলিগ্রাম/ডেসিলিটার অর্থাৎ 0.74 মিলি-মোল/লিটার-এর কম হলে, দেহে ম্যাগনেশিয়ামের অভাব আছে বলা হয়।

ম্যাগনেশিয়াম যুক্ত খাদ্য কম গ্রহণ করলে দেহে ম্যাগনেশিয়ামের অভাব হতে পারে। এছাড়া যারা মদ্যপান করেন, যাদের ডায়াবেটিস আছে এবং যারা উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করেন, তাদের দেহে ম্যাগনেশিয়ামের অভাব দেখা যেতে পারে। সাম্প্রতিককালের একটি গবেষণায় ম্যাগনেসিয়ামের গুরুত্ব সম্পর্কে আরও বেশ কিছু তথ্য জানা গিয়েছে।

Read More
খাদ্য ও পানীয় Food & Drinksরূপ চর্চা Beauty Tips

লবঙ্গ খাওয়ার উপকারিতা কি? কোন রোগের জন্য কিভাবে লবঙ্গ ব্যবহার করবেন? Health benefits of eating cloves. What is the best way to consume cloves?

লবঙ্গ হল সিজিজিয়াম অ্যারোমাটিকাম (Syzygium aromaticum) নামক বৃক্ষ জাতীয় উদ্ভিদের ফুলের কুঁড়ি। সাধারণত গ্রীষ্ম প্রধান অঞ্চলে এই গাছগুলি জন্মায়। লবঙ্গ গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন বেঁচে থাকে। এদের বাকল মসৃণ, পাতা সুগন্ধযুক্ত এবং গোলাপি সাদা রংয়ের ফুল ধরে। এই ফুলগুলিকে অপরিণত অবস্থায় অর্থাৎ কুঁড়ি অবস্থায় সংগ্রহ করে শুকিয়ে নিলে তাকে লবঙ্গ বলা হয়।

শুকিয়ে গেলে লবঙ্গ গুলিকে সম্পূর্ণ গোটা মশলা হিসেবে ব্যবহার করা হয় অথবা গুঁড়ো করেও ব্যবহার করা যেতে পারে। লবঙ্গ গাছের শুকনো কাণ্ড ও পাতা থেকে সুগন্ধি তেল পাওয়া যায়। এই তেলও বেশ উপকারী। ইংরেজিতে লবঙ্গকে ক্লোভ(Clove) বলা হয়। ক্লোভ কথাটি ল্যাটিন ভাষা ক্ল্যাভাস(Clavus) থেকে এসেছে। ক্ল্যাভাস মানে হল নখ। লবঙ্গ দেখতে অনেকটা নখের মত হওয়ার কারণে লবঙ্গকে ল্যাটিন ভাষায় ক্ল্যাভাস বলা হয়।

Read More
খাদ্য ও পানীয় Food & Drinksসংবাদ News

রাতে ঘুমানোর আগে জল পান আবশ্যক। It is essential to drink water before going to bed at night.

রাতে ঘুমানোর আগে অবশ্যই জল পান করুন। সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস উষ্ণ গরম জল পান করলে আমাদের

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinks

যে 10টি পরিবর্তন দেখলে বুঝবেন আপনি চিনি বেশি খান।  চিনি কেন সাদা বিষ? These 10 changes will tell you if you are eating too much sugar. Why is sugar a white poison?

প্রায় 2500 বছর ধরে আমরা চিনি ব্যবহার করে আসছি। এই সময়ের আগে মধু এবং ফলই ছিল একমাত্র মিষ্টি পদার্থ। দিনকে দিন আমাদের জীবনে চিনির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, অথচ পুষ্টি হিসাবে চিনির তেমন কোন ভূমিকা নেই। এটি কেবল স্বাদ উপভোগ করার জন্য এবং প্রিয়জনদের স্বাগত জানানোর জন্য ব্যবহার করা হয়।

ইংল্যান্ডের অধ্যাপক জন ইউডকিন (John Yudkin) চিনির বৈশিষ্ট্যগুলি নিয়ে বিশেষভাবে গবেষণা করেছেন। তিনি চিনিকে সাদা বিষ বলে উল্লেখ করেছেন। চিনির কোন শারীরবৃত্তিয় প্রয়োজন নেই। শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালোরি ও পুষ্টি আমরা শাকসবজি, শস্য ও ফল থেকে পেতে পারি।

চিনি থেকে অতিরিক্ত ক্যালরি গ্রহণ করলে শরীরে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। এর ফলে ওজন বেড়ে যায় ও বিভিন্ন রোগব্যাধির হওয়ার সম্ভাবনা বাড়ে। অতএব সাদা চিনি থেকে প্রাপ্ত অতিরিক্ত ক্যালরি সম্পূর্ণ অবাঞ্ছিত। চিনিতে কোন ভিটামিন, খনিজ উপাদান বা পুষ্টি উপাদান থাকে না।

অনেকেই মনে করে যে চিনি তাৎক্ষণিক শক্তির উৎস; কিন্তু চিনি ও মিষ্টির মধ্যে পার্থক্য আছে। ফলের মিষ্টি স্বাদের কারণ হল ফ্রুক্টোজ ও গ্লুকোজ; কিন্তু চিনির মিষ্টির স্বাদের কারণ সুক্রোজ। অতিরিক্ত চিনি গ্রহণ করলে দেহে রোগ ব্যধি বাড়ে। চিনি রক্তের কোলেস্টেরল বাড়ায় ও রক্তনালী স্থিতিস্থাপকতা হ্রাস করে।

Read More
Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরোগ ও ব্যাধি Health Condition

চোখের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার 7টি উপায়। 7 Ways to Find Relief From Eye Allergies:

যখন আমাদের চোখ অ্যালার্জেন অর্থাৎ অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থের সংস্পর্শে আসে, তখন আমাদের শরীর তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য হিস্টামিন তৈরি করে। হিস্টামিন নিঃসরণের ফলে চোখের পাতা ও চোখের সাদা অংশকে ঢেকে রাখা স্বচ্ছ টিস্যু কনজাংটিভায় জ্বালা হতে পারে। এছাড়া চোখ লাল হয়ে যায়, চুলকায়, চোখ দিয়ে জল পড়ে, চোখ ফুলে যায় ও অস্বস্তি হয়। সাধারণত উভয় চোখেই এই সমস্যা দেখা যায়।

অ্যালার্জিক কনজাংটিভাইটিসের সাথে অন্যান্য আরও কিছু অ্যালার্জির লক্ষণ দেখা যেতে পারে। মাথাব্যথা, নাক বন্ধ হওয়া, হাঁচি, কাশি, নাক চুলকানো, নাক থেকে জল পড়া, ক্লান্তি, চোখের নিচে কালো দাগ ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে।

Read More