যোনিতে কৃমি ও পোকার আক্রমণ: রোগ লক্ষণ, কারণ ও চিকিৎসা। Worms and Insect Invasion in Vagina: Symptoms, Causes and Treatment.
মহিলাদের যৌনাঙ্গ অর্থাৎ যোনিতে ব্যাকটেরিয়া, ছত্রাক বা প্রোটোজোয়ার সংক্রমণ সাধারণ বিষয়। কিন্তু অনেক সময় যোনিতে কৃমি বা পোকার আক্রমণ হতে পারে। বিশেষ করে গ্রীষ্ম প্রধান অঞ্চলে এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তবে এই বিষয় নিয়ে তেমন কোন আলোচনা শুনতে পাওয়া যায় না। এই প্রতিবেদনে, যোনিতে কৃমি ও পোকার আক্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
যোনিতে দীর্ঘমেয়াদি রোগ ব্যাধির চিকিৎসা করার সময় ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া ইত্যাদির সংক্রমণের কথা চিন্তা করা হলেও, কৃমি বা পোকার সংক্রমণের কথা মাথায় আসে না। যোনিতে কৃমি ও পোকার আক্রমণের সম্ভাবনা অস্বাভাবিকভাবে উপেক্ষা করা হয়। আর এর ফলে রোগীর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে।
Read More