HPV ভাইরাস থেকে সাবধান: ক্যান্সার হতে পারে। HPV [Human Papilloma Virus] and Cancer:
হিউম্যান পাপিলোমা ভাইরাস খুব ছোঁয়াচে একটি ভাইরাস। এই ভাইরাস খুব সহজে ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শে ছড়িয়ে পড়ে। 100 বা তার বেশি প্রকার হিউম্যান পাপিলোমা ভাইরাস আছে, যার মধ্যে মধ্যে প্রায় 40 ধরনের ভাইরাস বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি করে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন-এর মতে এই HPV অর্থাৎ হিউম্যান পাপিলোমা ভাইরাস হল সবচেয়ে প্রচলিত যৌন সংক্রমণ। যৌনাঙ্গে HPV-এর সংক্রমণ হলে তেমন কোন রোগ লক্ষণ নাও দেখা যেতে পারে। তবে বেশ কিছু ক্ষেত্রে এই ভাইরাস যৌনাঙ্গে, হাতে, পায়ে, মুখে, মলদ্বারে আঁচিল সৃষ্টি করে; এমন কি ক্যান্সার সৃষ্টি করতে পারে। সার্ভিক্যাল ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হল HPV সংক্রমণ।
Read More