স্ক্যাবিস বা খোস পাঁচড়া কারণ, রোগ লক্ষণ এবং চিকিৎসা: Scabies: Cause, Symptoms and Treatment:
স্ক্যাবিস বা খোস পাঁচড়া কী? What is Scabies?
Sarcoptes scabiei (সারকপটিস স্কেবিআই) নামক বাগ বা পোকা আমাদের ত্বকের নিচে গর্ত করে, সুরঙ্গ তৈরি করে বসবাস করে। এই পরজীবীগুলি কে খালি চোখে দেখা যায় না। কিন্তু মানুষের ত্বক কে এরা প্রজনন ক্ষেত্র হিসেবে ব্যবহার করে। এই মাইটগুলি ত্বকের নিচে প্রবেশ করে ডিম পাড়ে। এর ফলে ত্বকের তীব্র চুলকানি হয় ও ছোট ছোট লাল দাগ দেখা যায়। চুলকানি সাধারণত রাতে বৃদ্ধি পায়। স্ক্যাবিস সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। বিশেষ করে যারা খুব কাছাকাছি থাকেন তাদের মধ্যে এই রোগ সহজে ছড়িয়ে পড়ে। পরিবারের একজনের স্ক্যাবিস হলে, পরিবারের সকলেই আক্রান্ত হয়ে পড়েন। এক্ষেত্রে সকলের একসাথে চিকিৎসা করার প্রয়োজন হয়। শিশু ও বয়স্কদের উপর এই মাইটির আক্রমণের প্রবণতা বেশি।
স্ক্যাবিস একটি বিশ্বব্যাপী সমস্যা। তবে এটা প্রধানত গ্রীষ্ম প্রধান অঞ্চলে বেশি দেখা যায়। এছাড়া ঘনবসতিপূর্ণ অঞ্চলে স্ক্যাবিসের সংক্রমণ বেশি হয়।
Read More