ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ: Vitamin D Deficiency Symptoms:
ভিটামিন আমাদের দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য, রোগ প্রতিরোধ করার জন্য খুব প্রয়োজনীয় পদার্থ। গুরুত্বপূর্ণ ভিটামিন গুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভিটামিন ডি। ভিটামিন ডি অন্যান্য ভিটামিন অপেক্ষা একটু আলাদা। এটা হরমোনের মত কাজ করে।
আমাদের ত্বকে সূর্যালোক পরলে, ত্বকের মধ্যে থাকা কোলেস্টেরল জাতীয় পদার্থ থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়।
আমরা খাদ্য থেকেও ভিটামিন ডি গ্রহণ করি। চর্বিযুক্ত মাছ, দুধ ও দুগ্ধজাত পদার্থ এবং বাঁধাকপি জাতীয় সবজি থেকে আমরা ভিটামিন ডি গ্রহণ করি। প্রতিদিন 400 থেকে 800 আই ইউ(IU) পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করা প্রয়োজন।
আমরা যারা ভারতীয় উপমহাদেশে বসবাস করি, তাদের সাধারণত ভিটামিন টি অভাব হওয়া উচিত নয়। কারণ ভারতীয় উপমহাদেশে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক উপস্থিত। কিন্তু অবাক করা বিষয় হল এটাই যে, আমাদের দেশের মানুষের মধ্যে 70 থেকে 90% ব্যক্তির দেহে ভিটামিন ডি এর অভাব আছে। এই অভাব শহরে বাস করা মানুষদের মধ্যে সবচেয়ে বেশি।
আমাদের দেহে ভিটামিন ডি এর অভাব আছে কিনা সেটা জানতে, ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ নিয়ে লক্ষণ গুলি খেয়াল করতে হবে। এই প্রতিবেদনে ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে।
Read More