মেয়েদের প্রোজেস্টেরন (সেক্স হরমোন) কমে গিয়েছে বুঝবেন কিভাবে? [প্রোজেস্টেরনের অভাবজনিত লক্ষণ।] Sign of Low Progesterone:
প্রোজেস্টেরন হল একটি গুরুত্বপূর্ণ হরমোন যা মহিলাদের শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই হরমোন গর্ভধারণের জন্য শরীরকে প্রস্তুত করে এবং পিরিয়ড নিয়ন্ত্রণ করে। এছাড়া মহিলাদের যৌন ইচ্ছা অর্থাৎ লিবিডোকে প্রভাবিত করে। এই প্রতিবেদনে প্রোজেস্টেরনের অভাবজনিত লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রোজেস্টেরন কী? What is Progesterone?
প্রোজেস্টেরন হল এক প্রকার হরমোন যা ডিম্বাশয়, প্লাসেন্টা এবং অ্যাড্রিনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়। প্রোজেস্টেরন মহিলাদের মাসিক ঋতুচক্রকে নিয়ন্ত্রণ করে এবং গর্ভধারণে সাহায্য করে। ডিম্বোস্ফোটনের সময় জরায়ুর আস্তরণ ঘন করে, ফলে ডিম্বাণু জরায়ুতে স্থাপিত হতে পারে। গর্ভাবস্থায় জরায়ুর মধ্যে ডিম্বাণুর পুষ্টিতে সাহায্য করে প্রোজেস্টেরন। গর্ভাবস্থায় প্রোজেস্টেরনের মাত্রা বাড়তে থাকে এবং সময়ের আগে প্রসব হওয়ার সম্ভাবনা কমায়। এছাড়া স্তনের মধ্যে দুগ্ধ উৎপাদনের জন্য শরীরকে উপযুক্ত করে তোলে প্রোজেস্টেরন। মাসিক ঋতুচক্র ও গর্ভাবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রোজেস্টেরন মহিলাদের সামগ্রিক স্বাস্থ্য রক্ষা করে। এছাড়া মেজাজ ভাল রাখতে এই হরমোনের ভূমিকা উল্লেখযোগ্য।
Read More