হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায় এই খাবার গুলি: 12 Food that reduce your Heart Attack risk:
বর্তমানে হার্ট অ্যাটাক ও হার্টের রোগ, দিনকে দিন বেড়েই চলেছে। করোনারি হার্ট ডিজিজ হল এমন একটি সমস্যা যেখানে, হার্টে রক্ত সরবরাহকারী ধমনীর ভিতরে চর্বি জমে যায়। এর ফলে রক্ত প্রবাহ বাধা পায় ও হার্ট অ্যাটাক হতে পারে। হার্টের স্বাস্থ্য রক্ষা করতে উচ্চ রক্তচাপ, রক্তের উচ্চ কোলেস্টেরল ও রক্তের সুগার নিয়ন্ত্রণের সাথে সাথে, স্বাস্থ্যকর খাদ্য তালিকা অনুসরণ করা দরকার।
এই প্রতিবেদনে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায় এমন খাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে।
এখানে পরপর 12টি খাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে। গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে যে, এই খাদ্য গুলি হার্টের জন্য উপকারী। এখানে উল্লেখ করা কিছু খাদ্য সরাসরি হার্টের উপকার করে। আবার কিছু খাদ্য, পরোক্ষভাবে কোলেস্টেরল কম করে বা হার্টের রোগের অন্য কোন কারণ হ্রাস করে, হৃদরোগের ঝুঁকি কমায়।
Read More