রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর টেস্ট কী, কেন এবং কখন রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর টেস্ট করা হয়? (R A Factor Test)
রিউমাটয়েড আর্থ্রাইটিস বা RA হল একটি অটোইমিউন ডিজিজ, এক ধরনের বাত রোগ। এর ফলে— জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়, জয়েন্ট শক্ত হয়ে যায়, ধীরে ধীরে জয়েন্টের ক্ষয় হতে পারে, এমনকি চিকিৎসা না নিলে স্থায়ী বিকৃতিও হতে পারে। রিউমাটয়েড ফ্যাক্টর বা RA Factor হল একটি অ্যান্টিবডি অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থার দ্বারা তৈরি বিশেষ ধরনের প্রোটিন। স্বাভাবিক অবস্থায় অ্যান্টিবডি আমাদের শরীরকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। কিন্তু কিছু অটোইমিউন রোগে এই অ্যান্টিবডি নিজের শরীরের টিস্যুর বিরুদ্ধেই কাজ করতে শুরু করে। রিউমাটয়েড ফ্যাক্টর এই ধরণের একটি অস্বাভাবিক অ্যান্টিবডি। এই রিউমাটয়েড ফ্যাক্টর আমাদের দেহের অস্থিসন্ধির সুস্থ কোষগুলিকে আক্রমণ করে, অর্থাৎ শরীর নিজেই নিজের ক্ষতি সাধন করে। এর ফলে অস্থি সন্ধি ফুলে যায় ও অস্থিসন্ধিতে ব্যথা হয়। এই রোগকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়।
Read More