FPO মার্ক দেখে কিনুন
FPO অর্থাৎ ফুড প্রোডাক্টস অর্ডার হল ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক দ্বারা জারি করা একটি সার্টিফিকেসন। FPO মার্ক কাছে অর্থাৎ প্রক্রিয়াজাত খাদ্য পণ্যটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও গুণমানের নির্ধারিত মানদন্ড মেনে তৈরি করা হয়েছে। এই মার্ক এর উদ্দেশ্য হল উপভোক্তাদের সুরক্ষা সুনিশ্চিত করা। ভারতে বিক্রি হওয়া সমস্ত প্রক্রিয়াজাত যত ফল ও সবজি পণ্যের জন্য FPO মার্ক থাকা বাধ্যতামূলক। জ্যাম, জেলি, স্কোয়াস, আচার, ফলের জুস, টমেটো সস, কেচাপ, চাটনি, বোতলজাত ও টিনজাত ফল, হিমায়িত শাকসবজি ইত্যাদির মধ্যে এই FPO মার্ক অবশ্যই থাকতে হবে। FPO মার্ক দেখে ক্রেতারা নিশ্চিন্তে প্রক্রিয়াজাত খাদ্যবস্তু কিনতে পারে।
