Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রা

Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাল্যাব টেস্ট Lab Test

টিউবারকিউলোসিস, যক্ষা (টি বি ) রোগ নির্ণয় কফ পরীক্ষা। Sputum for AFB

স্পুটাম বা কফ পরীক্ষা করা হয় আমাদের দেহের ফুসফুসে টিউবারকিউলোসিস রোগের জীবাণু, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক জীবাণু উপস্থিত আছে কিনা সেটা দেখার জন্য। এছাড়া অন্য কিছু ইনফেকশনেও কফ পরীক্ষা করার প্রয়োজন হয়। তবে প্রধানত টিউবারকিউলোসিস রোগ শনাক্ত করার জন্য কফ পরীক্ষা করা হয়। আমাদের দেহের সকল স্থানে টিউবারকিউলোসিস হতে পারে। দেহের যে কোন স্থানে টিউবারকিউলোসিস হলে, তার সাথে ফুসফুসেও ইনফেকশন হয়। আর এই কারণে, কফ পরীক্ষা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এক্সরে ছাড়াও অন্যান্য বেশ কয়েক ধরনের পরীক্ষার দ্বারা টিউবারকিউলোসিস শনাক্ত করা হয়। কিন্তু এই সব পরীক্ষা দ্বারা টিউবারকিউলোসিসের সংক্রমণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। একমাত্র কফ পরীক্ষার দ্বারা সঠিকভাবে বলা যায় যে, টিউবারকিউলোসিস হয়েছে কিনা।

Read More