ভিটামিন C এর অভাব দূর করবেন কিভাবে? How To Prevent Vitamin C Deficiency
ভিটামিন C এর উপকারিতা অনেক। আমাদের দেহের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ভিটামিন C এর ভূমিকা উল্লেখযোগ্য। বিভিন্ন ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে এই ভিটামিন। কোলাজেন উৎপাদনে সাহায্য করে ভিটামিন C, তাই ক্ষত সারিয়ে তুলতে, ত্বককে সুন্দর ও উজ্জ্বল রাখতে ভিটামিন C এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
ভিটামিন C অন্ত্রে আয়রনের শোষণ বৃদ্ধি করতে অবশ্য প্রয়োজনীয়। আয়রনের শোষণ বৃদ্ধি পাওয়ার কারণে দেহে হিমোগ্লোবিনের উৎপাদন বাড়ে ও রক্তাল্পতার ঝুঁকি কমে। এছাড়া ভিটামিন C হল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিক্যাল এর হাত থেকে রক্ষা করে ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
Read More